সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

​স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:৫৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:৫৭:৪৪ অপরাহ্ন
​স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে
সুনামগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেনি। বরং বেড়েছে পেঁয়াজের দাম। কমেছে কাঁচা মরিচের দাম। গত ১০দিন যাবত পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১শ’ টাকা থেকে ১১০ টাকা করে। কাঁচা মরিচের কেজি দাম বেশি থাকলেও গত দুইদিন যাবত খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২শ’ টাকা করে। আলু প্রতি কেজি ছিল ৭০ টাকা ও ৬৫ টাকা দরে। 

শনিবার সুনামগঞ্জ শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, রসুনের দাম কেজি প্রতি ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। ভোজ্য তেল ৭৯৫ টাকা প্রতি ৫ লিটারের মূল্য। খুচরা বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৫ টাকা লিটার দরে। তৈল কোম্পানি ভেদে ১০ টাকা কেজি দরে বেড়েছে দাম। আলু প্রতি কেজি পাইকারি ৫৮ টাকা, খুচরা ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বাজারে আসা ক্রেতা মো. শহীদুল আলম বলেন, জিনিসপত্রের দাম আগে যা বেড়েছিল তা আর কমেনি। বরং দাম বেড়ে চলেছে। বাজার নিয়ন্ত্রণে কোনো অভিযান পরিচালিত হচ্ছে না। কিছুতেই যেন স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে।

রাখি আহমদ বলেন, বাজারে সকল জিনিসের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

আব্দুল জলিল বলেন, নিত্যজিনিসপত্রের দাম কমাতে বাজার নিয়ন্ত্রণে অভিযান জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প