সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

সুনামগঞ্জ পৌর এলাকা : ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৭:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌর এলাকা : ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। অনেক এলাকায় ড্রেনের উপর স্ল্যাব না থাকায় এগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কারের উদ্যোগ না নেয়ায় দিন দিন অবস্থা আরও বেহাল হচ্ছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। পৌরবাসী দ্রুত ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে গত বৃহস্পতিবার ও শুক্রবার পৌর শহরের ষোলঘর, নবীনগর, কাজিরপয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট, বিহারী পয়েন্ট, হাসননগর, সুলতানপুর, তেঘরিয়া, নতুনপাড়াসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানে ড্রেনের স্ল্যাব নেই। ময়লা-আবর্জনায় অনেক ড্রেন ভরাট হয়ে গেছে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক স্থানে ড্রেনগুলো ভাগাড়ে পরিণত হয়েছে। এ থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এগুলো আবার মশা-মাছির ‘নিরাপদ’ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা থাকলেও তা পর্যাপ্ত সংস্কার কাজ হচ্ছে না। আবার কোনও কোনও এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই। অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি সড়কে ওঠে। এছাড়া ময়লা-আবর্জনা জমে থাকায় ড্রেন প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। ষোলঘর এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ বলেন, আমাদের এখানে যে ড্রেনগুলো রয়েছে তাতে সবসময়ই দুর্গন্ধ ছড়ায়। অনেক ড্রেনে ঢাকনা নেই। যার কারণে অনেকেই ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন। এগুলো দ্রুত সমাধান করা দরকার। পৌর কর্তৃপক্ষের কাছে সবগুলো ড্রেনের ওপর ঢাকনা দেয়ার দাবিও জানান তিনি। শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা আলীনূর বলেন, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার না করায় এগুলোর অবস্থা খুবই নাজুক। ড্রেনের মধ্যে অনেকে ময়লা-আবর্জনা ফেলে দেয়। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এছাড়া অনেক জায়গায় ডাস্টবিন নেই। বাধ্য হয়ে মানুষজন ড্রেনেই ময়লা ফেলে। ষোলঘরের বাসিন্দা পপি হালদার বলেন, ড্রেন যেন মশার কারখানা। মশার যন্ত্রণায় দরজা-জানালা বন্ধ করেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। জনভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা। প্রিয়াঙ্গন মার্কেটের ব্যবসায়ী জুবায়ের কবির বলেন, শহরের বেশিরভাগ ড্রেনের উপর ঢাকনা নেই। অসচেতন মানুষজন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলে। এগুলো পচে দুর্গন্ধ ছাড়ায়। তাছাড়া পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হয়। আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে যেন পৌর কর্তৃপক্ষ এবিষয়ে কার্যকর উদ্যোগ নেয়। নবীনগরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, অন্তত এই সরকারের আমলে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি আমরা দেখতে চাই। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, ড্রেনগুলো পরিষ্কারের কাজ চলমান আছে। তারপর শহরের ড্রেনগুলো সংস্কারের কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস