সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
পৌর শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

দিরাই বাসস্টেশন যেন ‘যানজট স্টেশন'

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ১০:০১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ১০:০১:০২ পূর্বাহ্ন
দিরাই বাসস্টেশন যেন ‘যানজট স্টেশন'
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরশহরের কলেজ রোড, শাল্লা রোড, শ্যামারচর ও দিরাই-সুনামগঞ্জ রোডের চৌমোহনায় বাসস্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় শাল্লা ও খালিয়াজুড়ি উপজেলাসহ ওই উপজেলার চরনারচর, রাজানগর, সরমঙ্গল ও করিমপুর ইউনিয়নের হাজারো মানুষকে। দিরাই সরকারি কলেজের শিক্ষার্থী নিশাত ও মীম বলেন, আমাদের বাসা থেকে কলেজে যেতে সময় লাগে ১৫-২০ মিনিট। আর অধিকাংশ দিন যানজটের কারণে বাসস্টেশন অতিক্রম করতে সময় লাগে ১৫-২০ মিনিট। অনেক দিন যানজটের কারণে সময় মতো কলেজে পৌঁছতে না পাড়ায় প্রথম ক্লাস মিস হয়। শহরের ব্যস্ততম এলাকা থেকে বাইরে বাসস্টেশন স্থানান্তর হোক এটা আমাদের প্রাণের দাবি। সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা সাধারণ স¤পাদক নুরুল আজিজ চৌধুরী বলেন, পৌরশহরের ব্যস্ততম কলেজ রোড, শাল্লা, শ্যামারচর ও দিরাই-সুনামগঞ্জ সড়কের চৌমোহনায় বাসস্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা যানজট লেগেই থাকে। শাল্লা, খালিয়াজুড়ি উপজেলাসহ আমাদের উপজেলার চারটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের চৌমোহনী থেকে পৌরসভার বাইরে বাসস্টেশন স্থানান্তরের জন্য সুজন, হাওর বাঁচাও আন্দোলন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন, স্মারকলিপি প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজনীতির বেড়াজালে হাওরবাসীর গুরুত্বপূর্ণ এ দাবিটি আজও আলোর মুখ দেখেনি। বর্তমান নির্দলীয় সরকারের কাছে আমাদের জোর দাবি, লাখো মানুষের সুবিধা ও পৌরশহরকে যানজট মুক্ত করতে কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। দিরাই পৌরসভার প্রশাসক অভিজিৎ সূত্রধর বলেন, পৌরশহরের বাইরে বাসস্টেশন স্থানান্তর বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম