সুনামগঞ্জ , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার প্রত্যাশা-প্রাপ্তি ও কর্তৃত্বের দ্বন্দ্বে ১১ দলীয় জোটে অসন্তোষ জগন্নাথপুরে ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ৬ দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

করিমগঞ্জের নাম পাল্টে হল ‘শ্রীভূমি’

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩২:৪৪ অপরাহ্ন
করিমগঞ্জের নাম পাল্টে হল ‘শ্রীভূমি’
সুনামকণ্ঠ ডেস্ক :: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। এবার সেই নামকেই ফিরিয়ে আনা হলো। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। এবার সেই করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার। বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিলো বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক-বৈঠক করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’ মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, রাজ্যের দক্ষিণ প্রান্তের এই জেলার পুরোনো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যেই নাম পরিবর্তন করা হয়েছে। আলাদা এক এক্স পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জের নতুন নাম শ্রীভূমি এর নিজস্ব পরিচিতি গড়ে তুলবে। সেই সঙ্গে এটি জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরবে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য সরকার এমন আরও কিছু নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে, যা অঞ্চলগুলোর ইতিহাস, সংস্কৃতি ও তাৎপর্যকে প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, যেসব নাম ইতিহাসের সঙ্গে স¤পর্কিত নয় বা প্রচলিত অভিধানে নেই, সেগুলো পরিবর্তন করা হবে। করিমগঞ্জ নামটি অসমিয়া বা বাংলা অভিধানে পাওয়া যায় না। তবে শ্রীভূমি অভিধানে উল্লিখিত এবং অর্থপূর্ণ। এর আগে ব্রিটিশ আমলে ১৮৭৮ সালে করিমগঞ্জকে সিলেট জেলার একটি মহকুমা হিসেবে গঠন করা হয়। করিমগঞ্জ শহর ছিল এই মহকুমার সদর দপ্তর। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় সিলেট জেলা পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) অন্তর্ভুক্ত হয়। তবে করিমগঞ্জ মহকুমার তিনটি ও অর্ধেক থানা এলাকা (রতাবাড়ী, বদরপুর, পাথারকান্দি এবং করিমগঞ্জের একটি অংশ) ভারতীয় ভূখ-ে থেকে যায়। পরে এই মহকুমাকে কাছাড় জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৩ সালের ১ জুলাই করিমগঞ্জকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত করা হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, করিমগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন

ধর্ষকের ফাঁসি ও সহযোগীদের বিচারের দাবিতে গৌরারংয়ে মানববন্ধন