সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জিপিএ-৫ শিক্ষার একমাত্র মানদন্ড হতে পারে না : উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:১৫:২৩ পূর্বাহ্ন
জিপিএ-৫ শিক্ষার একমাত্র মানদন্ড হতে পারে না : উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
স্টাফ রিপোর্টার :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার। ছাপানো বই হাতে পেলে বোঝা যাবে কতটা নির্ভুল হলো। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা. বিধান রঞ্জন বলেন, এই স্কুল ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে। এখানে আমি ক্লাস সিক্স থেকে পড়ালেখা করেছি। আমার বাড়ি প্রত্যন্ত মধ্যনগর উপজেলায়। সেখান থেকে স্কুলে আসতে আমাদের সময়ে ১২ ঘণ্টা লাগতো। এখন অনেক কম সময় লাগে। এই লঞ্চঘাট, নাইটস্কুল ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে। পড়াশোনার জন্য এই শহরে থেকেছি। আবার যখন স্কুল বন্ধ হত, তখন আবার লঞ্চে করে বাড়ি যেতাম। অনেক সময় লঞ্চ বন্ধ থাকলে তখন নৌকায় করে যেতাম। আমার মনে হয় জুবিলী স্কুলসহ দেশের সকল প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিত। তিনি বলেন, জিপিএ-৫ শুধুমাত্র শিক্ষার একমাত্র মানদ- হতে পারে না। একজন শিক্ষার্থী জ্ঞান, মানবিকতা, নীতি-নৈতিকতা সব দিক থেকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একজন সুনাগরিক হতে হবে। দেশ-জাতি গঠনের ভূমিকা পালন করতে হবে। উপদেষ্টা আরও বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলায় শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোনও উপায় নেই। তাই স্কুলের মাঠে খেলাধুলার জন্য থাকতে হবে। স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে। এর আগে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বছর শেষ ক্লাস পার্টি কেক কেটে উদযাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস ও পুরনো সেই লঞ্চঘাট ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু