সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জাহাঙ্গীরনগরে মাটিখেকোরা বেপরোয়া: নো ম্যানস ল্যান্ডের টিলা কেটে মাটি বিক্রি

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:১৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:১৮:০৪ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগরে মাটিখেকোরা বেপরোয়া: নো ম্যানস ল্যান্ডের টিলা কেটে মাটি বিক্রি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মাটিখেকো চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারভিটা গ্রামে আন্তর্জাতিক সীমানার নো ম্যানস ল্যান্ডের মতো স্পর্শকাতর এলাকার টিলা কেটে মাটি বিক্রি করছে তারা। এ ব্যাপারে সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন কামারভিটা গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া শিকদার। সরেজমিনে দেখা যায়, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাচ্চুনগর পিকনিক স্পটের উত্তর পাশে টিলা কেটে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এই মাটি ট্রলি দিয়ে নিয়ে গ্রামের আওয়াল মিয়ার নতুন বাড়ির ভিট ভরাট করা হচ্ছে। টিলার বেশ জায়গাজুড়ে মাটি খনন করা হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, খামারভিটা গ্রামের বাসিন্দা মৃত দিল মামুদের ছেলে ইউসুফ আলী ও ইদ্রিস আলী, মৃত ফজলু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, মৃত জামাল উদ্দিনের ছেলে সবুজ মিয়া, ইউসুফ আলীর ছেলে হাফিজুল ইসলাম ও কাওসার মিয়া গং টিলা কেটে এই মাটি উত্তোলন করে বেচাকেনা করছেন। কামারগাঁও গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া শিকদার বলেন, আন্তর্জাতিক সীমান্তে নোম্যানস ল্যান্ডে টিলা কেটে মাটি উত্তোলন করা উচিত নয়। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। অভিযুক্ত ব্যক্তি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদের খোঁজে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য আলমাছ মিয়া জানান, ফসলি জমি তৈরি করতে টিলার নিচে থেকে মাটি কাটা হচ্ছে। কামারভিটা গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া শিকদার বলেন, গত এক সপ্তাহ ধরে নোম্যানস ল্যান্ডে টিলা কেটে মাটি উত্তোলন করা হচ্ছে। এই মাটি অবৈধ ট্রলি-পিকআপ দিয়ে আমার পিকনিক স্পটের উপর দিয়ে নেওয়ায় রোপিত বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা নষ্ট করা হয়েছে। পিকনিক স্পটে আসা দর্শনার্থীরা নানা দুর্ঘটনার শিকার হতে পারেন এমন আশঙ্কা করছি। যানবাহন চলাচলে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। আমার রেকর্ডীয় পিকনিক স্পটের ভেতর দিয়ে নিজেই রাস্তা নির্মাণ করেছি। ট্রলি-পিকআপ চালিয়ে সেটাকে নষ্ট করেছে মাটিখেকোরা। এতে আমি বাধা দিয়েছি। এখন আমার উপর ক্ষুব্ধ হয়ে হয়রানি করতে নানা অপপ্রচার চালাচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। সোমবার এ বিষয়ে আমি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিয়েছি। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ বলেন, টিলা কেটে মাটি বিক্রি বিষয়ে আমি কিছু জানি না। তবে যারা প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান বলেন, ডিসি স্যারের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারি না। যদি থাকে টিলায় মাটি কাটার ছবি দেন। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবো। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাচ্চুনগর পিকনিক স্পটের উত্তর পাশে টিলা কেটে মাটি উত্তোলনের বিষয়টি আমি এসিল্যান্ডকে বলে দিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি