সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

সনাতনীদের নতুন প্ল্যাটফর্ম

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
সনাতনীদের নতুন প্ল্যাটফর্ম
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। গত রবিবার বিকেলে চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট আত্মপ্রকাশ করে। জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৬ দফা দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আন্দোলন করে আসছে। এই দুটি জোট এখন থেকে ঐক্যবদ্ধভাবে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর ব্যানারে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরকারের কাছে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হলো- অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গত ৫ নভেম্বর চট্টগ্রামের হাজারি গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের ওপর গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, উক্ত ঘটনায় আটক ও নির্যাতনের শিকার সনাতনীদের মুক্তি ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, এ ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা, এ ঘটনাকে পুঁজি করে গভীর রাতে নিরীহ সনাতনীদের ওপর নির্যাতনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু-সন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন