সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী
৬৫ বছর পূর্তি উপলক্ষে সভা

হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় পাবলিক লাইব্রেরি নিরলস ভূমিকা রাখছে

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৯:০৮ অপরাহ্ন
হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় পাবলিক লাইব্রেরি নিরলস ভূমিকা রাখছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনসহ সুকুমার বৃত্তি চর্চার প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ৬৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তারা, পাঠাগারের সদস্য, লেখক, গবেষক, কবিসহ পাঠাগারের শুভাকাক্সক্ষীরা অংশ নেন। জেলা প্রশাসক ও পাঠাগারের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. মোহাম্মদ আলী খান। সভায় ড. মোহাম্মদ আলী খান বলেন, গৌরবের সাথে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে হাঁটি হাটি পা-পা করে আজ ৬৫ বছরে পৌঁছেছে। যুগের পর যুগ পারি দেওয়া এতোটুকু সহজ ছিলো না, আমি মনে করি সবার সহযোগিতা ও পরামর্শে নিয়েই এগিয়ে যাচ্ছে এই লাইব্রেরি। তিনি আরও বলেন, শুরুতে এর নাম ছিল সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নামকরণ হয় একজন বীর মুক্তিযোদ্ধার নামে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার। তবে সঙ্গে ব্র্যাকেটে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি যুক্ত ছিল। সর্বশেষ নামকরণ হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। আমি মনে করি জগৎজ্যোতির নাম যুক্ত করে সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, কবি ও গবেষক ইকবাল কাগজী, কবি সুখেন্দু সেন, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, মোরশেদ আলম, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক পঙ্কজ কান্তি দে, আবুল হোসেন, সিদ্ধার্থ আচার্য প্রমুখ। বক্তারা বলেন, দুর্গম এই হাওরাঞ্চলে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চায় নিরলস ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। প্রতিষ্ঠানটিকে জাতির মনন গঠনের কাজে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক এআর জুয়েল, আমিনুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত