সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন থেকে জেলা বিএনপি’র সকল কমিটি ভোটে হবে

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:২৬:২৯ অপরাহ্ন
ইউনিয়ন থেকে জেলা বিএনপি’র সকল কমিটি ভোটে হবে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সিলেট বিভাগ ও সিলেট জেলা বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস বলেন, ইউনিয়ন থেকে জেলা বিএনপির সকল কমিটি গোপন ভোটের মাধ্যমে হবে। বিএনপি অনেক বড় দল এখানে প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা থাকবেনা। তিনি বলেন, আমাদেরকে তিন মাসের মধ্যে সম্মেলন করতে হবে। ওয়ার্ড কমিটিতেও যদি এক পদে একাধিক প্রার্থী থাকে সেখানেও ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি অবশ্যই গোপন ব্যালটের মাধ্যমে হবে। তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। দলের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে। আমরা যদি নিজের দলে গণতন্ত্রের চর্চা না করি তাহলে মানুষ আমাদের বিশ্বাস করবেনা। সে জন্য অবশ্যই আমরা পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটির কার্যক্রম করতে হবে। সেখানে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় সে লক্ষ্যে স্বচ্ছতার জন্য যা যা করা দরকার তাই করবো। জি কে গউস বলেন, আমরা যে দাবির প্রেক্ষিতে রাস্তায় ছিলাম সে দাবি আজো আদায় করতে পারিনি। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। কিন্তু রাষ্ট্রের গণতন্ত্রের জন্য আমাদের যে চেষ্টা সেটা দলের মধ্যেও থাকতে হবে। তিনি বলেন, আপনাদের আজকের বক্তব্য আমরা লিপিব্ধ করবো এবং তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা