সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

সেতুর পাটাতন ভেঙে আটকে আছে ট্রাক, যান চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৭:৩৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৭:৩৩:৫৯ পূর্বাহ্ন
সেতুর পাটাতন ভেঙে আটকে আছে ট্রাক, যান চলাচল বন্ধ
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাক্সিক্ষত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয়রা নদী পারাপার হতে পারলেও দূর গন্তব্যের যাত্রীরা পড়েছেন বিপাকে। আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি। এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ করব। উল্লেখ্য, ২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাংয়ের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারু“ক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস