সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে কিশোর রায়হান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কিশোর রায়হান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে মাদরাসার ছাত্র রায়হান মিয়া (১৩) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯। গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৯) ও এহাজারনামীয় ৩নং আসামি একই গ্রামের কয়ছব আলীর ছেলে শহিদ মিয়া (২১)। র‌্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। র‌্যাবের তথ্যমতে, খেলা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাউধরন গ্রামে রায়হানকে একা পেয়ে গ্রেপ্তার দুইজনসহ অভিযুক্তরা কিল, ঘুষি ও লাথি মেরে নিলাফুলা জখম করে। একপর্যায়ে ১নং আসামি ধারালো অস্ত্র দিয়ে রায়হানের মাথায় আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ভিকটিমকে বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় অবস্থার অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানায়, রায়হান মিয়ার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। মাদরাসার ছাত্র রায়হানের সঙ্গে একই গ্রামের কিশোর শাওন মিয়ার খেলাধুলা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অতর্কিত হামলায় রায়হান গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে রেখে চিকিৎসা চলে। ঘটনার ১১ দিনের মাথায় গত বৃহ¯পতিবার (৭ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। গত ৩ নভেম্বর এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা (৩(১১)’২৪) করেন। পরে ওই মামলায় হত্যার ধারা যুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার ইছগাঁও এলাকা থেকে পলাতক আসামিদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা