সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাটাব’র মতবিনিময় সভা

যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন
যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপোর্টার :: যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), সুনামগঞ্জ জেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে এবং নাটাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. অতনু ভট্টাচার্য্য। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগে বলা হতো যক্ষ্মা হলে রক্ষা নেই, কিন্তু বর্তমানে এই কথার কোন ভিত্তি নেই। নিয়মিত ওষুধ সেবনে সম্পূর্ণরূপে যক্ষ্মা রোগ ভাল হয়ে যায়। যক্ষ্মারোগ প্রতিরোধে সকলকে ভূমিকা রাখতে হবে। তাহলেই সমাজ থেকে এরোগ নির্মূল করা সম্ভব হবে। সভায় আরো বক্তব্য রাখেন ডা. রাজেশ সিংহ মিঠুন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা