সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বালু-পাথর মহালের ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সভা

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২০:১২ পূর্বাহ্ন
বালু-পাথর মহালের ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সভা
বালু-পাথর মহালের বর্তমান ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সোমবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহসাধারণ স¤পাদক জমির মিয়ার পরিচালনায় জিনারপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, তাহের মিয়া, আবুল বাশার, আব্দুল ওদুদ, ধোপাজান নদী শাখার আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ। সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলে বছরে সাত-আট মাস জলমগ্ন থাকায় যুগ যুগ ধরে হাওরাঞ্চলের দরিদ্র শ্রমজীবী বারকি শ্রমিক হাতের সাহায্যে বালতি ও বেলচা দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর-বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ সময় বারকি শ্রমিকরা যে পরিমাণ পাথর- বালি আহরণ করতো প্রতি বছর বর্ষায় উজান থেকে নেমে আসা বালি পাথর সেই ক্ষয় পূরণ হয়ে যেত। এলাকার পরিবেশ প্রতিবেশের উপর কোনপ্রকার প্রভাব ছিলনা। তহশিলদারের পরিবর্তে ইজারাদার নিয়োগ দেয়ায় ইজারাদার ১০০ টাকা ইজারা মূল্যের বিপরীতে লক্ষ টাকা মুনাফা লাভের লোভে পাথর বালু মহালে পরিবেশ বিধ্বংসী ড্রেজার-বোমাসহ বিভিন্ন নামের খনন যন্ত্র দিয়ে বালি-পাথর উত্তোলন ও পাড়কাটাসহ হেন অপকর্ম নেই যা করেনি। কিন্তু পরিতাপের বিষয় লুটপাটকারীদের কোনপ্রকার শাস্তির আওতায় অদ্যাবধি আনা হয়নি। সভায় বক্তারা আরও বলেন, লুটপাটের শাস্তি ভোগ করছে এলাকার দরিদ্র বারকি শ্রমিক। লুটপাটের কারণে ধোপাজান বালিমিশ্রিত পাথর মহাল আজ বন্ধ। দরিদ্র বারকি শ্রমিকদের ঘরে দুর্ভিক্ষ। অর্ধাহারে অনাহারে বারকি শ্রমিকরা দিনাতিপাত করছে। বক্তারা সরকারের ইজারা চুক্তিকে লুটপাটের লাইসেন্স উল্লেখ করে বর্তমান ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে বালু-পাথর ক্রয়কেন্দ্র চালুর জোর দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪