সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

নারী ফুটবলার মৌ’য়ের শেষকৃত্য সম্পন্ন: কান্না থামছেনা স্বজনদের

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:৪১:১৩ পূর্বাহ্ন
নারী ফুটবলার মৌ’য়ের শেষকৃত্য সম্পন্ন: কান্না থামছেনা স্বজনদের
স্টাফ রিপোর্টার ও দিরাই প্রতিনিধি :: হাওর উপজেলা দিরাইয়ের পল্লীগ্রামের মেয়ে মৌ রানী দাসের জাতীয় দলে ফুটবল খেলার স্বপ্নপূরণ হলোনা। অজানা অভিমানে বৃহস্পতিবার সকালে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করার পর ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হাওর এলাকাকে কে নারী ফুটবলে তুলে ধরার স্বপ্ন ছিল তার। ফুটবলের মৌ মৌ গন্ধে দেশবাসীকে মাতানোর স্বপ্ন অপূর্ণ রেখে চলে যাওয়া মৌয়ের জন্য কেদে বুক ভাসাচ্ছেন তার স্বজন ও সহপাঠীরা। তার পরিবারের লোকজন মেয়ে হারানোর বেদনায় ডুকরে কাদছেন। শুক্রবার দুপুরে মৌয়ের গ্রাম ভাঙ্গাডহরে গিয়ে দেখা যায়, দুপুরে স্বজনরা তার মরদেহ দাহ করছেন। জড়ো হয়েছেন আশপাশের মানুষ। পরে বাড়িতে গিয়ে দেখা যায় মা-বাবা দুই ভাই, বাকপ্রতিবন্ধী বড়ো বোন টিনসেডের বসতবাড়ির সামনে কাদছেন। তাদের সামনের চেয়ারে মৌয়ের বিভিন্ন সময়ের ছবি রাখা। অঝোরে কাদছেন মা। বাকপ্রতিবন্ধী বোনও ফুফিয়ে কাদছেন। প্রতিবেশিরা সান্ত¦না দিতেএসে তাদের চোখেল জল দেখা গেছে। কি অভিমানে সম্ভাবনাময় এই ফুটবলার নিজেকে শেষ করলেন তা ভেবে পাচ্ছেন না তারা। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বসতবাড়ির কাচারিঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৌ। তার মৃত্যুতে সবাই মুষড়ে পড়েছেন। মৌ দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের কনিষ্ঠ মেয়ে। প্রান্তিক কৃষক বাবার কনিষ্ঠ সন্তান ছিল মৌ। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। শুক্রবার গ্রামের শ্মশানে তার শেষ কৃত্য কার্যক্রমে অংশ নিয়েছিলেন শত শত মানুষ। এলাকাবাসী জানান, প্রত্যন্ত এলাকার মেয়ে মৌ প্রাথমিক স্কুল থেকেই ফুটবল খেলায় পারদর্শী ছিল। নিজ চেষ্টায় মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরও ফুটবল খেলা চালিয়ে যায়। দিরাই উপজেলার স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব দিয়ে তার ফুটবল যাত্রা শুরু হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলেছে। সর্বশেষ ঢাকার ফুটবল লীগেও নিয়মিত খেলেছে। অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের বিভাগীয় দলে জাতীয়ভাবে খেলেছে সে। দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানালেন, মৌ কিছুদিন আগেও ফুটবল খেলেছে। তার মৃত্যুর খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরে পারিবারিকভাবে শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু