সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন
দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: “দুর্নীতি করব না, দুর্নীতি মানবা না, দুর্নীতি সইব না” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয় ও সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সা’দাৎ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক এনামুল হাসান শাহীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ উম্মে মহুয়া, আল মাহমুদ আতিফ প্রমুখ। মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর কুইজে বিজয়ীসহ একশত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা