সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে মঙ্গলবার দিনব্যাপী আলাউদ্দিন কুরআনিক একাডেমি, মোহাম্মদপুরে হতদরিদ্রদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপিতত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভা শাখার সেক্রটারি আব্দুস সাত্তার মো. মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি মহোদয় আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র্য জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। তিনি আশ্বস্ত করেন যে, মানুষের সুবিধার জন্য সুনামগঞ্জের পাড়ায় পাড়ায় এ ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হবে। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র্যদের ঠোঁট কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক বদরুল কাদির শিহাব। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার, এসিসটেন্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহার রাফি। আলোচনা সভা সঞ্চালনা করেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন স্বপন ও দক্ষ মেডিকেল টিমর মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে এবং বিনামূল্যে যাবতীয় ঔষধ প্রদান করা হবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৪০ জন ও সাধারণ রোগীসহ মোট ১১৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র এই কার্যক্রমের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি