সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ধোপাজানে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৬:৪১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৬:৪১:৪৫ পূর্বাহ্ন
ধোপাজানে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি
স্টাফ রিপোর্টার :: ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বন্ধ করে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ^ম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর দুই তীরের বারকি শ্রমিকরা। রবিবার দুপুরে স্থানীয় জিনারপুর বাজারে ইঞ্জিনচালিত নৌকা ও বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানান বারকি শ্রমিক নেতৃবৃন্দ। ধোপাজান-চলতি নদীতে ড্রেজারে বালু উত্তোলন বন্ধ ও হাতের সাহায্যে বালু উত্তোলন শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধোপাজান বালু-পাথর মিশ্রিত মহাল একটি প্রাকৃতিক সম্পদ। প্রাচীনকাল থেকে বারকি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু তুলে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্ত একশ্রেণির মুনাফালোভী সিন্ডিকেট ড্রেজারে বালু উত্তোলন করে নদীর বিনাশ ঘটাচ্ছে। রাতারাতি তারা কোটিপতি বনে যাচ্ছে। বারকি শ্রমিকরা মহাল ছেড়ে কর্মসংস্থানের খুঁজে রাজধানীমুখী হচ্ছেন। এখানে বারকি শ্রমিকদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। নদীতে ড্রেজার মেশিনের তা-বে নদীর গতিপথ পাল্টে গেছে। নদীর গভীরতা বাড়ছে। নদীর দুই তীরের অসংখ্য বসতভিটা, ফসলি জমি, বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েগেছে। স্কুল, মাদ্রাসা, বাজার, মসজিদ, কবরস্থান নদী ভাঙ্গন ঝুঁকিতে। পরিবেশ সংকটাপন্ন হয়ে পড়ছে। ইজারাপ্রথা বাতিল ও ড্রেজার বন্ধ করে বালতি, বেলচা দিয়ে বালু উত্তোলন করার সুযোগ সৃষ্টি করা হলে একদিকে যেমন হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে অন্যদিকে ড্রেজার সিন্ডিকেটের তা-ব থেকে রক্ষা পাবে নদীর পরিবেশ, প্রতিবেশ। বক্তারা আরও বলেন, নদীতে বড় নৌকা ঢুকে দিব্যি ড্রেজারে বালু নিয়ে যায় আর বারকি নৌকা পুলিশে ধরা খায়। নদীতে এখন আগের মত বালু নেই। যেখানেই ড্রেজার সেখানেই শ্রমিকরা এখন থেকে পাকড়াও করবে। নদীতে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে হুঁশিয়ারি প্রদান করেন বারকি শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিক নেতা গনি মিয়ার সভাপতিত্বে ও ইউনুস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান, মমিন মিয়া, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক মেম্বার জাকির মিয়া, শ্রমিক নেতা আক্তার হোসেন, জমির আলী, সাইদুল মোল্লা, লিটন মিয়া, শাহ আলম, আমজাদ প্রমুখ। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক সক্রিয় সিন্ডিকেট ড্রেজারের সাহায্যে ধোপাজান-চলতি নদীর বালু লুট করে নিয়ে যায়। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে কিছুদিন ধরে নদীতে বন্ধ রয়েছে বালু উত্তোলন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ