সুনামগঞ্জ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান

জামালগঞ্জে জাতীয় যুব দিবস পালন

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:৩৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:৩৩:২০ পূর্বাহ্ন
জামালগঞ্জে জাতীয় যুব দিবস পালন
জামালগঞ্জ প্রতিনিধি :: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি ও পরিষ্কার পরিছন্নতার অভিযান পরবর্তী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হক, সমাজকর্মী মো. নুরুল হক, প্রশিক্ষিত যুব ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, যুব সংগঠক মোহাম্মদ নবী, আফিল মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম, সামায়ুন আহমেদ প্রমুখ। ২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবরাই দেশ গড়ার চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। সরকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মী হিসেবে আয় বর্ধক কাজ শিখিয়ে দিচ্ছে। প্রশিক্ষিত যুবকরা প্রশিক্ষণের পর ব্যবসা ও আয় বর্ধক কাজ করে নিজে স্বাবলম্বী হচ্ছেন ও সমাজের উপকার করছেন। দক্ষ যুব শক্তিই দেশ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তারা হাঁস-মুরগির খামার, গরু মোটা-তাজাকরণ প্রক্রিয়া, ডেইরি খামার, মৎস্য চাষ, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ, মেয়েরা সেলাই- দর্জি ও বাটিকের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। ভবিষ্যতে তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকলে দেশের আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে বলে জানান বক্তারা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র, যুব ঋণের চেক, সফল আত্মকর্মীকে ক্রেস্ট বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম