সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:২৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:২৫:২২ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ-জগন্নাথপুরে এতোদিন বিনাভোটের এমপি-মন্ত্রী ছিলো বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক মিয়া। চিকারকান্দি গ্রামে বিকেলে তার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বেশি মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছিলেন শান্তিগঞ্জের নেতাকর্মীরা। কার কারণে শান্তিগঞ্জের মানুষ অশান্তিতে ছিলেন? আপনারা জানেন, এই এলাকার একজন বিনা ভোটের এমপি-মন্ত্রী হয়েছিলেন। এক বার নয় বার বার, তাঁর কারোর ভোটের প্রয়োজন হয়নি। এ কারণে তিনি যাচ্ছেতাই করেছেন। জনগণকে তোয়াক্কা করেন নি। শান্তিগঞ্জে মেগা প্রকল্প ছাড়া দৃশ্যমান উন্নয়ন হয়নি। মেগা প্রকল্প করা হয়েছিলো, মেগা দুর্নীতি করার জন্যে। একে উন্নয়ন বলে না। লুটপাটের মচ্ছব বলে। উন্নয়নের প্রথম সিড়ি হলো- দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার। বিএনপি সরকারে গেলে মানুষের জন্য কাজ করবে। মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার হবে জনগণের সরকার, বিএনপির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন, যুবদল নেতা ফরিদ গাজী ও আবু জাফর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মুনাজ্জির হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রাজু, তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিন, জেলা যুবদল নেতা মুমিনুল হক কালাচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-সাধারণ স¤পাদক মোশাহিদ আহমদ মোশাহিদ, তোফায়েল আহমদ, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম নাঈম, প্রচার স¤পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, জেলা যুবদলের সদস্য আবদুল মজিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক স¤পাদক জহির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ স¤পাদক হোসাইন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অজিত দাশ, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়সল, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, প্রজন্মদল, ওলামা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির