সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

​সিলেটে ১৫ দিনে গ্রেফতার ১৫৪

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:৫১:১৫ অপরাহ্ন
​সিলেটে ১৫ দিনে গ্রেফতার ১৫৪
কোটা আন্দোলনে সহিংসতার দায়ে সিলেট মহানগরে ১৫ দিনে ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিতে নিহত সাংবাদিক তুরাবসহ সহিংসতায় দায়ে দায়েরকৃত সবকটি মামলার বাদী পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোটা সংস্কারের দাবিতে সিলেটে সহিংসতার ঘটনায় ছয়টি থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে মহানগর পুলিশের কোতয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি, দক্ষিণ সুরমা থানায় একটি।

তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। বৃহ¯পতিবার মহানগরী এলাকায় পুলিশের অভিযানে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানায় ছয় জন এবং দক্ষিণ সুরমা থানায় একজন রয়েছেন। সব মিলিয়ে গত ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সবকটি মামলা পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা। এর মধ্যে জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা)।




নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী