সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:০৩:২৬ পূর্বাহ্ন
উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিরাই উপজেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রিয় পরিষদের সদস্য নারায়ণ দাস। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠী দিরাই উপজেলা শাখার সভাপতি মনোজ কান্তি পুরকায়স্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপম দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি যোগপ্রভাত দাস চয়ন, রণধীর চক্রবর্তী, বদরুজ্জামান চৌধুরী, গোপাল দাস, কোষাধ্যক্ষ শুভ্র দাস, সহ সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র বর্মণ, নাট্য সম্পাদক রিপন দাস। আরোও উপস্থিত ছিলেন সদস্য অসীম রায় চৌধুরী, পারভেজ আহমদ, শিমুল পাল, মানিক চৌধুরী, সুমন রায়, বকুল বণিক, প্রজেশ তালুকাদর, ভবেশ তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এতে দলীয় সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, ধামাইল গান ও নাটিকা পরিবেশতি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ