সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

সেই শিক্ষা কর্মকর্তার ডাকে মানববন্ধনে এলেন না কেউ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১২:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১২:১৯:০৮ অপরাহ্ন
সেই শিক্ষা কর্মকর্তার ডাকে মানববন্ধনে এলেন না কেউ
স্টাফ রিপোর্টার :: শাল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের ডাকে মানববন্ধনে আসেননি কেউ। ফলে অনুষ্ঠিত হয়নি সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হেয় প্রতিপন্ন করার অপকৌশলটি। তার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশ করে আসছিলেন সাংবাদিকরা। এতে নিজের দুর্নীতি আড়াল করতে মরিয়া হয়ে উঠেন আব্দুস সালাম। সাংবাদিকদের কোনোমতেই নিজের কব্জায় আনতে না পেরে প্রথমে প্রাণনাশের হুমকি দেন। তাতেও সাংবাদিকরা ভয় না পাওয়ায় গত ২৩ অক্টোবর (বুধবার) রাতে “উপজেলা এডুকেশন অফিসার্স গ্রুপ” নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি সবাইকে মানবন্ধনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি গ্রুপে লিখেন “প্রিয় শাল্লাবাসী, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আগামীকাল রোজ বৃহ¯পতিবার সময় ১১ ঘটিকায় (২৪ অক্টোবর) হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে এবং তাদের কর্তৃক হয়রানি ও মানহানিকর আচরণের প্রেক্ষিতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষক সমাজ, সাংবাদিক এবং সাধারণ মানুষসহ সবাইকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হল। অনুরোধক্রমে প্রধান সমন্বয়ক উপজেলা শিক্ষা অফিসার শাল্লা, সুনামগঞ্জ।” তার এই গ্রুপ ম্যাসেজ পেয়েও কোন শিক্ষক সাড়া দেননি। সাড়ে দেননি উপজেলার সাধারণ মানুষসহ সাংবাদিকরাও। কেউ আসেননি মানববন্ধন কর্মসূচিতেও। নাম প্রকাশে একজন শিক্ষক বলেন, চোরের ডাকে ক্লাস ফেলে মানববন্ধনে কেন আসব? আরেকজন শিক্ষক বলেন, শুনেছি মাথাপিছু এক হাজার দিয়ে সাধারণ মানুষকে ভাড়া কইরা আনতাছে। উপজেলার সাংবাদিকদের বিরুদ্ধে তার এই বেআইনি সমাবেশে আমরা যাব কেন? এ বিষয়ে শাল্লা উপজেলা উদীচী’র উপদেষ্টা আজমান গনি তালুকদার বলেন, তার নানা ধরনের দুর্নীতির সংবাদ আমরা পাচ্ছি। তিনি তার অপকর্ম লুকিয়ে রাখতে মানববন্ধন করে কিছুটা ইমেজ ফিরিয়ে আনার চেষ্টা করা করছে। তার এই ঘৃণ্য কর্মকা-ের নিন্দা জানাই। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার