সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৫৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৫৬:১৭ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
ছাতক প্রতিনিধি :: ছাতকের চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কেজাউরা গ্রামের তৈয়ব আলীর পুত্র শামস উদ্দিন ও উস্তার আলীর পুত্র সিরাজ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে শামস উদ্দিন পক্ষের মঈন উদ্দিনের উপর রাস্তায় হামলা করে সিরাজ উদ্দিনের ছেলেরা। এ নিয়ে দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত জমিরুল হোসেন (৪০), আমিরুল হক (৩৭), জসিম উদ্দিন (৪৮), খালেদ (৩৫), আব্দুস সালাম (৫০), ফারুক মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুনু মিয়া (৫৪), দেলোয়ার হোসেন (২৯), আব্দুল কাদির (৫০), তেরা বেগম (৩৫), তানভীর (২২), রাহেলা বেগম(২৫), মঈন উদ্দিন (৫০), মাসুমা (১৮), নাজমা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৬০) সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক