সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

দীর্ঘদিন পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:২৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:২৫:২১ পূর্বাহ্ন
দীর্ঘদিন পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা
মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য :: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা। তাদের কেউ এক যুগ, কেউ দেড় যুগ পর দেশে ফিরছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানের কারণে বিএনপি’র রাজনীতিতে যুক্তরাজ্যের ‘লন্ডন’ ছিল বারবার আলোচনায়। বাংলাদেশের পর বিএনপি’র রাজনীতি সবচেয়ে বেশি সরগরম ছিল লন্ডন। কেন্দ্রীয় সব কর্মসূচি ঢাকার পাশাপাশি লন্ডনে বড় পরিসরে পালিত হত। অনেক কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসে যোগ দিতেন। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকায় অনেকেই গেল এক যুগ, দেড় যুগ দেশে আসতে পারেন নি। অনেকের পাসপোর্টও আটকে থাকাসহ নানা জটিলতা ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে গত ১৩ অক্টোবর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালেক। তিনি প্রায় ১৯ বছর পর দেশে ফিরেছেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতাকর্মীরা তাকে ঢাকায় স্বাগত জানান। শেখ হাসিনার বিরুদ্ধে নানা বক্তব্য দিয়ে গত এক যুগ আলোচনায় ছিলেন এম এ মালেক। এম এ মালেক বলেন, আমি দীর্ঘ ১৯ বছর দেশে আসতে পারিনি। আমি অবৈধ শেখ হাসিনা সরকারের সঙ্গে আপোষ করিনি। আপোষ না করায় দেশে আসতে পারিনি। তিনি জানান, আমি দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। উনি আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন, এখন দেশের বাইরে যাওয়ার দরকার নাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার। আমি উনার নির্দেশ পালন করার চেষ্টা করবো। ভবিষ্যতে যদি সুযোগ পাই এবং দল সিদ্ধান্ত দেয় তাহলে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে থাকতে চাই। এদিকে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদও দেশে ফিরেছেন। তিনিও ১৭ বছর পর দেশে ফিরেছেন। তাকেও ঢাকায় দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। তাঁর সঙ্গে যুক্তরাজ্য বিএনপি’র আরও ৮৫ নেতাকর্মী দেশে ফিরেন। এর আগে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, লন্ডন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ ছাদেক, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজসহ অনেকেই। সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেল জানান, বিগত দিনে আওয়ামী লীগের রোষানলে পড়ে দীর্ঘদিন কয়ছর এম আহমদ দেশে আসতে পারেন নি। তাঁর আগমনে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল, দলীয় কিছু নির্দেশনার কারণে তেমন আয়োজন করা হচ্ছে না। শুধু তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার