সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবেলা করুন

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৩:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৩:৫৭:১৫ অপরাহ্ন
সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবেলা করুন
সুনামকণ্ঠ ডেস্ক :: শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো এক্সামিন করলে দেখবেন উনার নিজের বক্তব্য ছিল সাহস থাকলে আদালতে বিচারের মুখোমুখি হতে। এখন আদালতে বিচারের মুখোমুখি হওয়া উনার জন্যও ভালো। এটা উনার দর্শনও ছিল। উনি হয়তো তাই করবেন। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নি®পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইন দ্বারা গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রত্যেক আসামির উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া। গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে তিনি বলেন, প্রসিকিউশন যদি আসামির অবস্থান নিশ্চিত হন সেক্ষেত্রে তাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও ফিরিয়ে আনা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ইন্টারপোলের এখতিয়ার রয়েছে কিনা। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের মধ্য দিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। তিনি বলেন, অবশ্যই আজকের রায়টি বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার ক্ষেত্রে মাইলফলক ও ঐতিহাসিক হয়ে থাকবে। আজকের এ রায়ের ফলে বিচারবিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের একটা জায়গায় গেলো এবং বিচারবিভাগ দুর্বৃত্তায়ন ও রাজনীতি থেকে বেরিয়ে এলো। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফেরা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর ঐতিহাসিক একটি দায়িত্ব অর্পিত হলো। বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় 'রিভিউ' আবেদন অনেক আগেই ফাইল করা হয়। রিভিউতে ৯৪ টি গ্রাউন্ড পেশ করা হয়। আমরা এই ৯৪ টি গ্রাউন্ড এক্সামিন করেছি, পূর্ণাঙ্গভাবে পড়েছি। আমাদের কাছে মনে হয়েছে ৯৪টি গ্রাউন্ডের মধ্যে একটি গ্রাউন্ডও মামলা রিভিউ হওয়ার মতো গুড গ্রাউন্ড না। আমরা আদালতকে বলেছি এ গ্রাউন্ডগুলো আমরা উপস্থাপন করবো না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর