সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
মামলা দিয়ে ‘সাইজ’ করার হুমকি

সাংবাদিকদের তোপের মুখে শিক্ষা কর্মকর্তার দুঃখ প্রকাশ

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১২:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১২:০৫:৪১ অপরাহ্ন
সাংবাদিকদের তোপের মুখে শিক্ষা কর্মকর্তার দুঃখ প্রকাশ
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের দুর্নীতি নিয়ে গত ১১ জুলাই সিলেট ও সুনামগঞ্জের বেশক’টি পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হয় জাতীয় পত্রিকা দৈনিক কালেরকণ্ঠেও। এরপরই শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম তার দুর্নীতিকে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগে যান। উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নুরুজ্জামানের বিরুদ্ধে একটি সংবাদের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ওইযে নুরুজ্জামানের বিষয়টি নিয়ে মানুষ বলতেছে কী হলো, কী হলো? তারপর একটা মামলা দিছে, ঠিক হইয়া গেছে। সাংবাদিকদের কেমনে সাইজ করতে হয়, তা আমি ভাল করে জানি। তার এ বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষা কর্মকর্তার এমন মন্তব্যের সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে ২০ অক্টোবর (রোববার) উপজেলার ক’জন সংবাদকর্মী শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। সাংবাদিকদের নিয়ে তার এমন বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে, প্রথমে ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন তিনি। পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে স্বীকার করেন এই মন্দব্যটি তার। এরপূর্বে একটি সংবাদে তিনি সাংবাদিকদের সম্পর্কে এমন হুমকি স্বরূপ মন্তব্য করেননি বলে দাবি করেন তিনি। অবশেষে তার এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, পরিস্থিতির কারণে এমন একটি মন্তব্য করে ফেলেছেন। তবে অডিওটির মধ্যে আরও অনেক কথা ছিল। প্রকাশ করা হয়েছে শুধু এই অংশটি। এ বিষয়ে শাল্লা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন বলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের এমন ঘৃণ্য মন্তব্যই প্রমাণ করে তিনি কতটা দাম্ভিক। শুধু তাই নয়, তিনি নানা অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ শিক্ষকরাই। কিন্তু ভয়ভীতি দেখিয়ে শিক্ষকদের মুখ বন্ধ রেখেছেন তিনি। তার দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জ জেলা ও উপজেলার দুইজন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেছেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি সাংবাদিকদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, সাংবাদিকদের সাইজ করতে পারেন - এটা কোনো সুস্থ মানুষের কথা নয়। এটা অসুস্থ মানুষের কথা, এগুলো পাগলের কথা। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা দরকার। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল