সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

গরিবি হঠাতে দেশের সম্পদ বিদেশে পাচার প্রতিরোধ করুন

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১০:৫২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১০:৫২:২৭ পূর্বাহ্ন
গরিবি হঠাতে দেশের সম্পদ বিদেশে পাচার প্রতিরোধ করুন
জাতিসংঘের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক, ২০২৪-এর প্রতিবেদন বলছে, ‘বাংলাদেশে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাদের মধ্যে অতি মানবেতর জীবনযাপন করছেন ৬ দশমিক ৫ শতাংশ।’ অথচ গত কদিন আগেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনপর্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়ে গিয়ে একটি ‘স্মার্ট’ দেশে পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছিল। অন্তত প্রচারমাধ্যমে এইরূপ তথ্যই সম্প্রচারিত হয়েছে। এখন জাতিসংঘের তথ্যানুসারে অন্তর্বর্তী সরকারের আমলে এই মাস দুয়েকের কালব্যবধানের গুণে দেশটা রাতারাতি বদলে গিয়ে উন্নয়নশীল দেশ থেকে গরিব দেশে পর্যবসিত হয়ে পড়েছে। অবাক না হয়ে পারা যায় না। আমরা সত্যি সত্যি অবাক হয়েছি, বিশ্বাস করুন। এবং ভাবছি, এমন তো হওয়ার কথা নয়, কীছুতেই হতে পারে না। তাই ভেবে নিয়েছি, তখন সত্য গোপন করা হয়েছে, প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকে প্রতারণা করা হয়েছে। ক্ষমতাসীন দুর্বৃত্তায়িত লুটেরা শ্রেণি দেশের সাধারণ মানুষকে এভাবেই তথ্যের ধূ¤্রজালে জড়িয়ে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। পরিস্থিতি এখন পাল্টে গেছে। ৫ আগস্টের অভ্যুত্থানোত্তর কালে এখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে বুঝতে অসুবিধা হচ্ছে না যে, বিগত দেড় দশকে আখের রস নিংড়ে ছুবড়া বানানোর মতো দেশকে আর্থনীতিকভাবে নিংড়ে নিয়ে ক্রমাগত ছুবড়া বানানো হয়েছে। কীছু মানুষকে ধনী বানানোর জন্যে দেশের সব মানুষকে নির্মমভাবে শোষণ করা হয়েছে এবং দেশের মুষ্ঠিমেয় ধনকুবেরের বিত্ত লক্ষকোটিগুণ বেড়েছে, দেশে বিদেশে তাদের বাড়ি-গাড়ি ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, ব্যাংক ব্যালেন্স বেড়ে পাহাড়প্রতিম হয়ে উঠেছে। ইতিহাস বলছে, ব্রিটিশ আমলে ইংরেজরা, পাকিস্তানি আমলে পশ্চিম পাকিস্তানিরা সম্পদ পাচার করেছে এবং বাংলাদেশ আমলে বাংলাদেশি ধনকুবেররা একই কা- করেছে। কেউ কেউ বলেন পুঁজিবাদী অর্থনীতির এই তেলেসমাতি বন্ধ হবার নয়। পুঁজিবাদ এমনই, ধনসঞ্চয়ের নীতি তার একমাত্র আরধ্য। সুতরাং ধনীরা বিদেশে দেশের সম্পদ পাচার করে, তারা নিজেদের চেতনায় দেশকে বিদেশ এবং বিদেশকে স্বদেশ করে তুলছে এবং তোলবেই। এখন ‘উপায় নেই গোলাম হোসেন’ অবস্থা। তাই এইসব দেশদ্রোহীদের প্রতিরোধ করাসহ তাদের বিচার করার উপায় দেশের মানুষকে খোঁজে বের করতে হবে। ১৭ কোটি মানুষের সম্পদ ‘কমবেশি তিন সতেরো ৫১’ জন আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন কাটাবে এটা হতে পারে না। আর যেনো এমন না হয়। তাই সর্বাগ্রে রাষ্ট্র পরিচালানায় জনগণের ক্ষতায়নকে নিশ্চিত করতে হবে। তা না হলে কীছুই হবে না। বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক পরিসরে এমন রাজনীতিক কার্যক্রম বাস্তবায়নের কোনও বিকল্প নেই। এই চিন্তায় দেশের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ হতে হবে ও কাজে নামতে হবে। এইভাবেই বিষয়টাকে বলছি, এমনভাবেই বলতে হবে। এর বেশি মূর্তনির্দিষ্টভাবে বলার সুযোগ আপাতত নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা