সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি বের হয়
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এতে প্রাধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রেজাউল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সামসুল করিম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জাতীয় মৎস্যজীবী পরিষদ জেলা শাখার যুগ্ম স¤পাদক আলাউর রহমান, মৎস্য খামারি সোহেল রানা। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
 
সভার শুরুতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে মৎস্যজীবীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। একই সাথে ৪ জন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি

আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি