সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আন্দোলন নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন
আন্দোলন নিহত-আহতদের পরিবার আজীবন সহায়তা পাবে : ধর্ম উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। আন্দোলন নিহত ও আহত সবার পরিবার আজীবন সহায়তা পাবে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম ও চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন। আ ফ ম খালিদ বলেন, জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চির দিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে। তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে- তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা দেন এই উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স