সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

মানবতা রক্ষাকল্পে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৫১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৫১:১০ পূর্বাহ্ন
মানবতা রক্ষাকল্পে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন
মানবতা রক্ষাকল্পে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, কেউ কেউ বলছেন, শহরের বাসাবাড়িগুলোতে ইদানিং সাহায্যপ্রার্থী ও ভিক্ষুকের আনাগোনা বেড়েছে। সকাল থেকেই তাঁরা আসতে শুরু করেন। আগের দিনগুলোতে সাহায্যপ্রার্থীরা তেমন অধিক সংখ্যায় ছিলেন না। এইসব সাহায্যপ্রার্থী নারী-পুরুষেরা বিভিন্ন বাহানা তৈরি করেন। অভাব-অনটনসহ নিজের বা স্বজন অন্যকারও চিকিৎসা, কন্যাদায়গ্রস্ততা ইত্যাদি বিভিন্ন কারণ তাঁরা ইনিয়ে-বিনিয়ে ব্যক্ত করেন। কেউ কেউ তো সত্যিকার অর্থেই পঙ্গুত্বকে নিজের অঙ্গে বহন করে হাজির হন। এইসব ভাসমান মানুষজনের কোনও পরিসংখ্যান আমাদের রাষ্ট্রের তথ্যভা-ারে আছে কিনা কে জানে। পরিসংখ্যান থাক বা না থাক, এইসব মানুষের সংখ্যাবৃদ্ধি দেশের ভেতরে খাদ্যনিরাপত্তা ও চিকিৎসাসেবার দৈন্যসঞ্জাত নাজুক অবস্থাকে প্রতিপন্ন করে। এই নাজুক অবস্থা আরও বেশি করে দৃশ্যমান হয় যখন প্রকাশ্যে তেমাথার রাস্তার এক পাশে কোনও এক রোগাক্রান্ত বৃদ্ধ পড়ে পড়ে কাতরান তখন এবং বুঝাই যায় রাষ্ট্র তার খবর রাখে না। বোধ করি প্রতিচ্যের কোনও উন্নত দেশে এমন দৃশ্য কখনওই পরিলক্ষিত হবার নয়। অভিজ্ঞমহলের ধারণা, আমাদের দেশে মানবতা রক্ষাকল্পে রাষ্ট্রের পক্ষ থেকে এই সমস্যা নিরসনে অগ্রসর হয়ে উপায় অনুসন্ধান করা ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সামাজিক সম্পদ বৈধ-অবৈধ উপায়ে আত্মসাৎকারি দুর্বৃত্তরা যেভাবে বিপুল পরিমাণে সম্পদ কুক্ষিগত করে চলেছে তাতে করে এমন ভাসমান সাহায্যপ্রার্থী ও ভিক্ষুকের সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে, তাতে কোনও সন্দেহ নেই। শোনা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের প্রাক্কালে নিরুদ্দেশপুরে পলায়নকারীরা গাড়িভর্তি করে টাকা নিয়ে গেছেন। এমন হলে তো সমাজের অধিকাংশ নি¤œ আয়ের মানুষের হাতে টাকার স্বল্পতা ও শূন্যতা দেখা দেবেই এবং মানুষ ভাসমান সাহায্যপ্রার্থী ও ভিক্ষুকে পরিণত হবেই। এর একটা রাজনীতিক সমাধান আমাদেরকে অবশ্যই সন্ধান করে বের করে বাস্তবে কার্যকর করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু