সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে
পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

উপজেলা পরিষদ থেকে দুর্গা মন্ডপের সিসি ক্যামেরা গায়েব

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:২৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:২৫:৫২ পূর্বাহ্ন
উপজেলা পরিষদ থেকে দুর্গা মন্ডপের সিসি ক্যামেরা গায়েব
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলা পরিষদে রাখা দুর্গামন্ডপের ৪০টি সিসি ক্যামেরা, ১৫টি হার্ডডিস্ক গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। শুধু সিসি ক্যামেরা আর হার্ডডিস্কই নয়, খোঁজ পাওয়া যায়নি ৩২টি পূজা মন্ডপের ব্যবহৃত শতশত ফুট ক্যাবলেরও। ৮ অক্টোবর এমনই অভিযোগ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ গত বছর ৩২টি পূজামন্ডপের ৩২টি হার্ডডিস্ক ও প্রতিটি মন্ডপে ২টি করে ক্যামেরা লাগানো হয়েছিল। মোট ক্যামেরার সংখ্যা ছিল ৬৪টি, হার্ডডিস্ক ছিল ৩২টি। কিন্তু পূজার পরে প্রতিটি পূজামন্ডপ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব হার্ডডিস্ক ও ক্যামেরাসহ সব মালামাল নিয়ে আসেন উপজেলা পরিষদে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তৎকালীন ইউএনও’র কাছে জানতে চান, কেনো পূজা মন্ডপ থেকে এসব মালামাল নিয়ে আসা হলো। ইউএনও তখন বলেন পূজা মন্ডপে এসব ইলেক্ট্রনিক যন্ত্রপাতি থাকলে অযত্নে অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। উপজেলা পরিষদে রাখলে সেগুলো ভাল থাকবে। ফলে আগামী বছর (২০২৪ সালে) এসব ক্যামেরা ব্যবহার করা যাবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিষয়টি ইতিবাচক হিসেবেই নিয়েছিলেন। কিন্তু পূজার এসব মালামাল সুরক্ষিত রাখার পরিবর্তে হয়ে গেল গায়েব! কীভাবে উপজেলা পরিষদ থেকে এসব ক্যামেরা, হার্ডডিস্ক ও ক্যাবলসহ অন্যান্য যন্ত্রপাতি গায়েব হয়ে গেল এর কোন সদুত্তর পাওয়া যায়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ফলে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এসব মালামাল গ্রহণ করেননি। এ ব্যাপারে শাল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, বিগত বছরের সবগুলো পূজামন্ডপের সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক উধাও হওয়ায় আমরা অনেকটা উৎকণ্ঠায় পড়েছি। উপজেলা প্রশাসনের হেফাজতে থাকা এসব মালামাল গেল কোথায়? বিষয়টি তদন্ত করা দরকার। এ বিষয়ে শাল্লা উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত ইউএনও মো. আলাউদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের সময় ৯টি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। বাকি হার্ডডিস্ক ও ক্যামেরা কোথায় আছে তার জন্য ইনভেস্টিগেশন করতে হবে। জানা যায়, ২০২৩সালে ৩২টি দুর্গাপূজা মন্ডপের জন্য সরকার বরাদ্দ দেয় ১৬টন চাল। বরাদ্দকৃত সেই চাল বিক্রির অর্থ দিয়ে কেনা হয় ৬৪টি সিসি ক্যামেরা, ৩২টি হার্ডডিস্ক, ক্যাবলসহ অন্যান্য যন্ত্রাংশ। গত বছর প্রতিটি পূজামন্ডপে ২টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু দুর্গাপূজার পরেই প্রতিটি পূজামন্ডপ থেকে সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রাংশ উপজেলায় নিয়ে আসেন তৎকালীন মো. ইউএনও আবু তালেব। জাতীয় নির্বাচনে তিনি বদলি হয়ে শাল্লা উপজেলা থেকে চলে যান। এরপর পূজার এসব মালামাল ব্যবহার করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। অনেক ক্যামেরা লাগানো হয় উপজেলা পরিষদে, অফিসার্স ক্লাবে ও ইউএনও’র বাসভবনে। তাও মাত্র ৯টি সিসি ক্যামেরা। বাকি ৩১টি ক্যামেরা ও ১৫টি হার্ডডিস্কের কোনো তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান

‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান