সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:০৩:১০ অপরাহ্ন
জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপসহকারী প্রকৌশলী মো. শারফুল হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মো. মুজিবুর রহমান এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমিন মিয়া, দশগ্রাম কুকড়াপশী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, নয়াহালট মাদ্রাসার মুহতামিম মাওলানা দিলোয়ার হোসেন, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ এবং পশ্চিম লম্বাবাঁক নূরাণী মাদ্রাসার পরিচালক ক্বারী আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। মাদ্রাসার নবনির্মিত তোরণ ও প্রতিরক্ষা দেয়াল প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উন্নয়নমূলক কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন

গুম-খুন ও লুটপাটের প্রতিটি অন্যায়ের বিচার হবে: সুনামগঞ্জে এমপি মিলন