স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত তোরণ ও প্রতিরক্ষা দেয়ালের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপসহকারী প্রকৌশলী মো. শারফুল হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মো. মুজিবুর রহমান এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমিন মিয়া, দশগ্রাম কুকড়াপশী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, নয়াহালট মাদ্রাসার মুহতামিম মাওলানা দিলোয়ার হোসেন, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ এবং পশ্চিম লম্বাবাঁক নূরাণী মাদ্রাসার পরিচালক ক্বারী আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। মাদ্রাসার নবনির্মিত তোরণ ও প্রতিরক্ষা দেয়াল প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উন্নয়নমূলক কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।