সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সভা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৫:৫৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল। কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কমিটির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতা আলী জহুর, সাংবাদিক তৈয়বুর রহমান, সমাজকর্মী হিমানীষ দাস, সাইদুন্নুর, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ ও সদস্য আবদুস শহিদ। সভায় হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর পৌরসভা ও সকল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়া আগামী বৈশাখ মাসে জগন্নাথপুর উপজেলার সকল হাওরের বোরো ফসল নির্বিঘেœ কৃষকদের গোলায় তুলতে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না