জগন্নাথপুর প্রতিনিধি ::
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল।
কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কমিটির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতা আলী জহুর, সাংবাদিক তৈয়বুর রহমান, সমাজকর্মী হিমানীষ দাস, সাইদুন্নুর, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ ও সদস্য আবদুস শহিদ।
সভায় হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর পৌরসভা ও সকল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়া আগামী বৈশাখ মাসে জগন্নাথপুর উপজেলার সকল হাওরের বোরো ফসল নির্বিঘেœ কৃষকদের গোলায় তুলতে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়।