সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৩২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৩২:৪৫ পূর্বাহ্ন
সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আতিক মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শনিবার (২১ নভেম্বর) সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আতিক মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। এছাড়াও বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলাওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ৪৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। এ ছাড়া সিলেটে ৩২০ জন, সুনামগঞ্জে ২৭৮ জন এবং মৌলভীবাজারে ৯৭ জন শনাক্ত হয়েছেন। বাকি ৩৪ জন রোগী দেশের বিভিন্ন জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে হবিগঞ্জের তিনজন, সিলেটের দুজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুর রহমান বলেন, গত শনিবার ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বিলম্বে তথ্য প্রাপ্তির কারণে বৃহস্পতিবারের প্রতিবেদনে মৃত ব্যক্তির তথ্য যোগ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল