সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা

রাখাল বালক ইমন হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৫:২৪ পূর্বাহ্ন
রাখাল বালক ইমন হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে রাখাল বালক ইমন মিয়া হত্যা মামলায় সায়মন (সাইমুন) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত সায়মন ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল। সে পলাতক রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল। মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমনের মা রুজিনা বেগম ওমানে প্রবাসী থাকায় ইমন ও তার ছোট ভাই জীবন মিয়া শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামে মামা নাছির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। এ সময় তারা স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী আজাদ মিয়ার বাড়িতে গরু রাখালের কাজ করতেন। কাজের সুবাদে আজাদ মিয়ার দোকানের কর্মচারী সায়মনের সঙ্গে ইমনের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে, ফার্নিচারের দোকানের পাশের একটি বাড়ির এক নারীর সঙ্গে সায়মনের পরকীয়া সম্পর্ক ছিল। ওই নারীর বাড়িতে ইমনের মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতেন সায়মন। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর পরিবারের সদস্যরা ইমনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। ২০২১ সালের ৩ মার্চ রাতে সায়মন ওই নারীর বাড়িতে আবারও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ইমনকে পাঠাতে চাইলে সে রাজি হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সায়মন ফার্নিচারের দোকানে থাকা গরু জবাইয়ের ছুরি দিয়ে ইমনের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় ইমনের মামা নাছির উদ্দিন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে সায়মনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. মল্লিক মইন উদ্দিন আহমেদ সুহেল বলেন, দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে এ রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ রায়ের মধ্য দিয়ে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা