সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার : বাড়ছে অগ্নিকান্ডের ঝুঁকি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:১২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:১২:৪৮ পূর্বাহ্ন
যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার : বাড়ছে অগ্নিকান্ডের ঝুঁকি
শহীদনূর আহমেদ :: নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সুনামগঞ্জ জেলা শহরসহ সকল উপজেলা বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। কর্তৃপক্ষের অনুমোদন বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হচ্ছে গুদামে। ফলে বাড়ছে বিস্ফোরণে অগ্নিকা-ের ঝুঁকি। লাইসেন্সবিহীন এই গ্যাস সিলিন্ডার ব্যবসা পাল্লা দিয়ে বাড়তে থাকলেও এটি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ২৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরতলির রাধানগর পয়েন্ট এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার। এই অগ্নিকা-ের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। খোঁজ নিয়ে জানাযায়, রাধারনগর পয়েন্টের মতো জেলা শহর ও উপজেলা শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারে ডিলারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন অনেকেই। যাদের অনেকেরই ফায়ারসার্ভিস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেই। তাছাড়া তারা যেসব গুদামে গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখেন সেখানে নেই পর্যাপ্ত অগ্নির্নিবাপণ ব্যবস্থা। তাদের অগ্নিকা- নিয়ন্ত্রণে নেই কোনো ধরনের দক্ষতা। শহর কিংবা উপজেলা হাটবাজারে যত্রতত্র এই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবসা পাল্লা দিয়ের বাড়তে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন এর কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা এড়াতে ব্যবসায়ীদের নজরদারির আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতনমহল। সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ বলেন, জেলা শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাস সিলিন্ডার ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের বেশিরভাগেরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেই। ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করে আসলেও ব্যবসায়ীদের অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ নেই। নেই আগুন নেভানোর সরঞ্জাম। এসব গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের যথাযথ মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা প্রয়োজন। লাইসেন্স ছাড়া যাতে কেউ এমন ব্যবসায় জড়িত হতে না পারে সেক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে। গণমাধ্যমকর্মী ফরিদ মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার অনেক অগ্নিকা-ের কারণ। ব্যবসায়ীদের লাইসেন্সের পাশাপাশি অগ্নিনির্বাপণের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যারা নিয়ম মানবে না, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ বলেন, রাধানগর পয়েন্টে গ্যাস সিলিন্ডারের যে গুদামে অগ্নিকা- হয়েছিল সেটির কোনো অনুমোদন ছিল না। ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জাম ছিলনা। এই অগ্নিকা-ের ঘটনার বিষয় নিয়ে আমরা কাজ করছি। গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের লাইসেন্স ও প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, যারা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করবেন তাদের অবশ্যই ফায়ার কর্তৃপক্ষের লাইসেন্স নিতে হবে। দোকানে অবশ্যই অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। যারা এমনটার বিপরীত করবেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক