ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:১০:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:১০:২৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শনিবার বিকাল চারটার দিকে ফ্রিজ-কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ধর্মপাশা ফুটবল এন্ড ক্রিকেট একাডেমি এই আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে মোহনগঞ্জ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ধর্মপাশার বাদশাগঞ্জ তোতা আলী মেডিকেল হল ফুটবল একাদশ চ্যা¤িপয়ন হয়েছে। চ্যা¤িপয়ন দলকে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) ও রানার্স আপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি মনিটর দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কাজী মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি