ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শনিবার বিকাল চারটার দিকে ফ্রিজ-কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ধর্মপাশা ফুটবল এন্ড ক্রিকেট একাডেমি এই আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে মোহনগঞ্জ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ধর্মপাশার বাদশাগঞ্জ তোতা আলী মেডিকেল হল ফুটবল একাদশ চ্যা¤িপয়ন হয়েছে। চ্যা¤িপয়ন দলকে একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) ও রানার্স আপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি মনিটর দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কাজী মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।