সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক

এবি পার্টির অভিষেক, ৪ ইউনিটের কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৪১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৪১:০২ পূর্বাহ্ন
এবি পার্টির অভিষেক, ৪ ইউনিটের কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় শহরের তেঘরিয়া হাছন রাজার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে নবগঠিত এবি পার্টির জেলা কমিটি এ সভার আয়োজন করে। সভাশেষে শান্তিগঞ্জ, জামালগঞ্জ, জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা ইউনিটের কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা। জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ওমর ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবি পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, গত ৫ আগস্টের পর আমরা চেয়েছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তন। কিন্তু সেই আশা আজ গুঁড়েবালি। দেশে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। তিনি বলেন, গত জুলাই বিপ্লবে আড়াই হাজার মানুষ আহত হয়েছে। ১৪০০ লোক শহীদ হয়েছেন, ৬০০ লোক অন্ধ হয়ে গেছে। তবুও মানুষের মুক্তি নেই। এবি পার্টি কল্যাণের রাজনীতি করে। সমস্যা সমাধানের রাজনীতি করে। এবি পার্টির হাত ধরেই আগামীতে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবে দেশ। প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, এবি পার্টির প্রথম স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। পরে এটি একটা দল ছিনিয়ে নিয়ে গেছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আশা পূরণ হয়নি। এখনও সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। তিনি বলেন, অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ চলে না। যেমন ছাগল দিয়ে হালচাষ করা সম্ভব নয়, তেমনি অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো নেতৃত্ব দরকার। তবেই দেশ তার সঠিক দিশা পাবে। সভায় জেলা কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এবি পার্টির আহ্বায়ক জামাগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক পদে সাইদ আহমদ সবুজ, যুগ্ম আহ্বায়ক পদে আসাদ মিয়া, সদস্য সচিব পদে ইয়াহিয়া খান, যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন, শান্তিগঞ্জ উপজেলা উপজেলা কমিটির আহ্বায়ক পদে কিবরিয়া মিয়া, যুগ্ম আহ্বায়ক পদে আলী আহমদ, সদস্য সচিব পদে সমর মিয়া মেম্বার ও যুগ্ম সদস্য সচিব পদে শেখ বদরুল আলম, জগন্নাথপুর পৌরসভা কমিটির আহ্বায়ক কমিটির পদে লিটন মিয়া ও সদস্য সচিব পদে বাবুল চন্দ্র এবং জগন্নাথপুর উপজেলা কমিটি পদে হাজী আনোয়ার মিয়া, সদস্য সচিব পদে ডা. শামছুল হককে মনোনীত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ