স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ৩টায় শহরের তেঘরিয়া হাছন রাজার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে নবগঠিত এবি পার্টির জেলা কমিটি এ সভার আয়োজন করে। সভাশেষে শান্তিগঞ্জ, জামালগঞ্জ, জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা ইউনিটের কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ওমর ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবি পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, গত ৫ আগস্টের পর আমরা চেয়েছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তন। কিন্তু সেই আশা আজ গুঁড়েবালি। দেশে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। তিনি বলেন, গত জুলাই বিপ্লবে আড়াই হাজার মানুষ আহত হয়েছে। ১৪০০ লোক শহীদ হয়েছেন, ৬০০ লোক অন্ধ হয়ে গেছে। তবুও মানুষের মুক্তি নেই। এবি পার্টি কল্যাণের রাজনীতি করে। সমস্যা সমাধানের রাজনীতি করে। এবি পার্টির হাত ধরেই আগামীতে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি পাবে দেশ।
প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, এবি পার্টির প্রথম স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। পরে এটি একটা দল ছিনিয়ে নিয়ে গেছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আশা পূরণ হয়নি। এখনও সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই।
তিনি বলেন, অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ চলে না। যেমন ছাগল দিয়ে হালচাষ করা সম্ভব নয়, তেমনি অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো নেতৃত্ব দরকার। তবেই দেশ তার সঠিক দিশা পাবে।
সভায় জেলা কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এবি পার্টির আহ্বায়ক জামাগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক পদে সাইদ আহমদ সবুজ, যুগ্ম আহ্বায়ক পদে আসাদ মিয়া, সদস্য সচিব পদে ইয়াহিয়া খান, যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন, শান্তিগঞ্জ উপজেলা উপজেলা কমিটির আহ্বায়ক পদে কিবরিয়া মিয়া, যুগ্ম আহ্বায়ক পদে আলী আহমদ, সদস্য সচিব পদে সমর মিয়া মেম্বার ও যুগ্ম সদস্য সচিব পদে শেখ বদরুল আলম, জগন্নাথপুর পৌরসভা কমিটির আহ্বায়ক কমিটির পদে লিটন মিয়া ও সদস্য সচিব পদে বাবুল চন্দ্র এবং জগন্নাথপুর উপজেলা কমিটি পদে হাজী আনোয়ার মিয়া, সদস্য সচিব পদে ডা. শামছুল হককে মনোনীত করা হয়।