সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন
জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসিব স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করেন তারা। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রেকর্ড করা হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক স¤পাদক ইয়াসিন তালুকদার। এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে দেখা যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার দৃশ্যও দেখা যায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী মূল হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন