সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

মাদকবিরোধী অভিযানে সাফল্য, সম্মাননা পেলেন এএসআই খাদেমুল

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৬:২৬ পূর্বাহ্ন
মাদকবিরোধী অভিযানে সাফল্য, সম্মাননা পেলেন এএসআই খাদেমুল
স্টাফ রিপোর্টার :: মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম। সম্প্রতি সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের কাছ থেকে তিনি এ অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ দল নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন এএসআই খাদেমুল ইসলাম। তাঁর কর্মদক্ষতা ও ধারাবাহিক সাফল্য ডিবি পুলিশের অভিযানকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছে। এদিকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। মাদকমুক্ত সুনামগঞ্জ গঠনে তার এ সাফল্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ