স্টাফ রিপোর্টার ::
মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম।
সম্প্রতি সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের কাছ থেকে তিনি এ অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ দল নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।
সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন এএসআই খাদেমুল ইসলাম। তাঁর কর্মদক্ষতা ও ধারাবাহিক সাফল্য ডিবি পুলিশের অভিযানকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছে।
এদিকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
মাদকমুক্ত সুনামগঞ্জ গঠনে তার এ সাফল্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।