সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক
প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ ও জমা দিলেন ৫ প্রার্থী

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৮ নভেম্বর

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৪৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৪৫:০২ পূর্বাহ্ন
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
স্টাফ রিপোর্টার :: বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠা ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১টা পর্যন্ত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলছে। মনোনয়ন কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন পদে পাঁচজন শিক্ষক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। রোববার (৮ নভেম্বর) সভাপতি পদে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন ও আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সহসভাপতি পদে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম রাসেল, সহসাধারণ স¤পাদক পদে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উস্তার আলী এবং মহিলা স¤পাদিকা পদে ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী নির্বাচন কমিশনার শিক্ষক ফারুক আহমদ, অশোক কুমার পাল ও শফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আবুল কাসেম আজাদ, আব্দুল কাদির মানিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি