স্টাফ রিপোর্টার ::
বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠা ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১টা পর্যন্ত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলছে। মনোনয়ন কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন পদে পাঁচজন শিক্ষক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সভাপতি পদে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন ও আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সহসভাপতি পদে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম রাসেল, সহসাধারণ স¤পাদক পদে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উস্তার আলী এবং মহিলা স¤পাদিকা পদে ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
এ সময় নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী নির্বাচন কমিশনার শিক্ষক ফারুক আহমদ, অশোক কুমার পাল ও শফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আবুল কাসেম আজাদ, আব্দুল কাদির মানিক প্রমুখ।