স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুজন মিয়া উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, অভিযানে তাঁর কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৩:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ