জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ‎
রোববার (৮ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ‎ ‎
গ্রেপ্তার সুজন মিয়া উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে। ‎
‎এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, অভিযানে তাঁর কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com