সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:৫৫:২৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সদস্য মো. জামাল হোসেন, মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. ছায়েদুল ইসলাম, দিলীপ কুমার দাশ, জিয়াউর রহমান, মো. হেলাল আহমেদ, জয়ন্ত পাল, হাজী মোজাম্মিল হক, আবু জাকের প্রিন্স প্রমুখ। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমেদ এবং স্বরচিত প্রবন্ধ পাঠ করেন জয়ন্ত পাল। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, দিলীপ কুমার দাশ ও আবু জাকের প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, সাহিত্য আমাদের সত্যের পথ দেখায়, সুন্দরের পথ দেখায়। মানুষকে সৃজনশীল ও মানবিক করে তোলে সাহিত্য। আসুন আমরা নিয়মিত সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি। এ সপ্তাহের আড্ডায় স্বরচিত কবিতা পাঠে সেরা কবি নির্বাচত হন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার। তাঁর কবিতার নাম ‘নির্বাক পৃথিবী’। সুনামগঞ্জের বিশিষ্ট লেখক ও কবি সুখেন্দু সেন-এর লেখা কাব্যগ্রন্থ ‘স্থির হয়ে আছে’ পুরস্কার হিসেবে হাবিবুল্লাহ আছকিরের হাতে তোলে দেন উপস্থিত সাহিত্যপ্রেমিরা। প্রতি শনিবার সন্ধ্যা ৬:৩০টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ